বাধা নয়, গণতন্ত্রের অভিযাত্রায় সহযোগিতা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে বাধা না দিয়ে তা সম্পন্ন করতে সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘বিকল্পধারার পক্ষ থেকে সরকারকে অনুরোধ করতে চাই, তারা যেন বড় একটি রাজনৈতিক কর্মসূচি বিনা বাধায় সম্পন্ন করতে গণতান্ত্রিক সরকারের ভূমিকা পালন করে। একইভাবে বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান, এ কর্মসূচি যেন কোনোক্রমেই সহিংস না হয়। যতক্ষণ পর্যন্ত কর্মসূচি অহিংস থাকবে, ততক্ষণ বিএনপির গণতান্ত্রিক ঢাকা অভিযাত্রাকে নীতিগতভাবে সমর্থন দেব।’
জাতীয় পার্টির সংহতি সমাবেশ: অভিযাত্রা কর্মসূচির সমর্থনে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংহতি সমাবেশ করবে।