বাধ্যতামূলক অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রালয়ের চিঠি সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে এসেছে। সিরাজগঞ্জ সিভিল সার্জন সামসুদ্দীন জানান, সহকারী রেজিস্ট্রার ইমাম আল নাজিমুল হক হাসপাতালে কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সে সময়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। পরে তাঁকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চিঠি আসে গতকাল। চিঠিটি তাৎক্ষণিক খাগড়াছড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।