বাধ্যতামূলক অবসরে তিন কূটনীতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার তিনজন কূটনীতিককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। বাধ্যতামূলক অবসরে যাওয়া এই তিন কর্মকর্তা হচ্ছেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব সচিব এম মারুফ জামান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আশরাফ উদ্দিন ও মোহাম্মদ হাসিব আজিজ।কিছুদিন ধরেই পররাষ্ট্র ক্যাডারের এই তিন কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। গতকাল মঙ্গলবার এই তিন কর্মকর্তাকে অবসরে পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, ওই তিন কর্মকর্তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাধ্যতামূলক অবসরে যাওয়া মারুফ জামান সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। হাসিব আজিজ ছিলেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮২ ব্যাচ এবং আশরাফ উদ্দিন ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা।