বান কি মুন ও জন কেরির প্রতি জামায়াতের কৃতজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর না করতে উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ গত ১৯ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা পৃথক দুটি চিঠিতে এ কৃতজ্ঞতা জানান।  
তাঁদের এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সরকার আর কোনো নিরপরাধ রাজনীতিবিদকে ফাঁসিতে ঝোলাতে সক্ষম হবে না বলেও চিঠিতে জামায়াত আশাবাদ ব্যক্ত করে।

চিঠিতে জামায়াত উল্লেখ করেছে, জাতিসংঘের মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগ বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার ত্রুটিগুলো বিশ্ববাসীর সামনে উম্মোচিত করেছে বলে  হয়।