বান কি মুনের সঙ্গে আইপিইউ সভাপতি সাবের হোসেনের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাংসদ সাবের হোসেন চৌধুরী গত বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় বান কি মুন আইপিইউর শক্তিশালী নেতৃত্ব এবং জাতিসংঘের বৈশ্বিক কর্মকাণ্ড ও এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে সংগঠনটির নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। উভয় নেতা আইপিইউ ও জাতিসংঘের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।