বান কি মুনের সঙ্গে সাবের হোসেনের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিইউয়ের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
আইপিইউয়ের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তিনি সাক্ষাৎ করেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে সাবের চৌধুরী বলেন, সামনের দিনগুলোতে আইপিইউ ও জাতিসংঘের মধ্যে প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। নারীর ক্ষমতায়ন, উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজের অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার সমাধানে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন।

বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সারা বিশ্বের আইনপ্রণেতাদের সম্পৃক্ত করতে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।