বানরের অভয়াশ্রম নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুর পৌরসভার নয়াচর-আরসিন এলাকার দেড় শতাধিক পরিবারকে উচ্ছেদ করে বানরের অভয়াশ্রম করার প্রতিবাদে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এলাকাবাসী বানরের অভয়াশ্রম নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও দেন।স্থানীয় লোকজনের দাবি, ৫০ বছর ধরে বসবাস করায় ওই এলাকায় বসবাসকারী পরিবারের পূর্বপূরুষদের মধ্যে ১৫ জনের কবরও রয়েছে।তারা পরিবার-পরিজন নিয়ে সেখানেই বেঁচে থাকতে চায়।