প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকালয় থেকে বানরদের বনে ফেরানোর দাবিতে সিলেট নগরের কলবাখানি এলাকাবাসী মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার দুপুরে কলবাখানি এলাকায় হজরত চাষনীপীর (র.) মাজার মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, সালেহ আহমদ খসরু, জুবের খান, শেখ সাদিকুর রহমান, কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ছয় মাস ধরে কলবাখানিসহ ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইপাড়া, বাদামবাগিচা, হাউজিং এস্টেট, বড়বাজার, চৌকিদেখি, মজুমদারী, কোনাপাড়া, পীর মহল্লার বিভিন্ন এলাকায় বানরের উপদ্রব বেড়েছে বলে জানান।