বানরের উৎপাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বানরকে সংরক্ষিত বনাঞ্চলে পাঠানো এবং শিশুদের বানরের হামলা থেকে রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল সকালে সিলেট নগরের আম্বরখানা এলাকায় ‘সচেতন এলাকাবাসী’ ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে জানানো হয়, নগরের ইলেকট্রিক সাপ্লাই, গোয়াইপাড়া, বাদামবাগিচা, হাউজিং এস্টেট, বড় বাজার, চৌকিদেখি, মজুমদারি, কোনাপাড়া, পীর মহল্লাসহ বিভিন্ন এলাকায় বানরের উৎপাত বেড়ে গেছে। মানববন্ধনে প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীও একাত্ম হন। তিনি বলেন, বানর মারার জন্য নয়, লোকালয়ে নেমে আসা বানরগুলোকে কৌশলে বনে ফেরত পাঠানোর আহ্বান জানাতে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেছেন।