বানরের রোষানলে পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইফেল তাক করে বানরকে ভয় দেখিয়ে বিপাকে পড়েছে নারায়ণগঞ্জ বন্দর ফাঁড়ির পুলিশ। বানরের দল পুলিশ সদস্যদের লক্ষ্য করে কখনো গাছের ডাল ছুড়েছে, চিত্কার-চেঁচামেচি করেছে, কখনো বা প্রস্রাব করে দিয়েছে।ঘটনা শুরু হয় গত বৃহস্পতিবার বিকেলে। ওই দিন পুলিশ ফাঁড়ির একটি গাছ থেকে আম ছিঁড়ে ফেলে একটি বানর। পুলিশের এক সদস্য ওই বানরকে হঠাতে প্রথমে ঢিল ছোড়েন। একপর্যায়ে তিনি রাইফেল তাক করে বানরটিকে ভয় দেখান। এতেই বিপত্তি ঘটে। খেপে যায় বানরটি।এ ঘটনার কিছুক্ষণ পর অর্ধশতাধিক বানর এসে হামলে পড়ে ফাঁড়িতে। ক্ষুব্ধ বানরগুলো আমগাছের ডালপালা ভেঙে চিত্কার-চেঁচামেচি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পুলিশ সদস্যরা ভয়ে দরজা-জানালা বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা পর চলে যায় বানরের দল। তবে শুক্রবার বিকেলে তারা আবার আসে। সদলবলে ফাঁড়ির দেয়ালে ও গাছে অবস্থান নেয়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে বানরগুলো প্রস্রাব করে দেয়। এখানেই শেষ নয়। বানরগুলো গতকাল শনিবারও দল বেঁধে ফাঁড়ি এলাকায় আসে। নানা উৎপাত করে।গতকাল দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, ‘বানরের ক্ষোভ প্রশমনে ভাত রান্না করে তাদের খাওয়ানোর চেষ্টা করেছি। তাতেও কাজ হয়নি। কোনোক্রমেই বানরদের শান্ত করা যাচ্ছে না।’