বানান প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তস্কুল বানান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। বেসরকারি সংস্থা রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেনের (আরএসসি) সহযোগিতায় সান চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের অধীনে এ প্রতিযোগিতা হয়। এতে প্রথম হয়েছে ধানদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুনজারিয়া আক্তার, দ্বিতীয় বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মিয়াদ হোসেন ও তৃতীয় হয়েছে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিদিকা বণিক। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি