বানান শুদ্ধি

ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে সিলেট নগরে বাংলা বানান শুদ্ধি অভিযান শুরু করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘কাকতাড়ুয়া’। নগরে যেসব ব্যবসাপ্রতিষ্ঠানের উন্মুক্ত সাইনবোর্ডে বাংলা বানান ভুল রয়েছে, সেগুলো সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিতকরণ এবং সাংগঠনিকভাবে তা শুদ্ধ করে লিখে দেওয়ার কাজ ফেব্রুয়ারিজুড়ে চলবে। গতকাল বারুতখানা, জেল রোড ও জিন্দাবাজার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। বানান শুদ্ধ করার এই অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা খলিলুর রহমান, শিক্ষার্থী গোলাম সরোয়ার প্রমুখ।