বানানবীর: কেহ কারে নাহি ছাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাবিব, শতাব্দী ও রাহুল
লাবিব, শতাব্দী ও রাহুল

গেল বছরেই ভাষা প্রতিযোগে যোগ হয়েছে ‘বানানবীর’ নামে নতুন একটি প্রতিযোগিতা। সাধারণত সেরা বানানবীর নির্বাচন করতে খুব একটা বেগ পেতে হয় না। কিন্তু জয়পুরহাটে সেরা ১০ জন থেকে ৫ জনে নেমে আসার জন্য কয়েক রাউন্ড অপেক্ষা করতে হয়। এরপর সেরা তিনজন সমানে লড়তে থাকে, লাবিব, শতাব্দী ও রাহুল। প্রতিজনে পাঁচ থেকে ছয়বার উত্তর দিয়ে সমান নম্বর পায়। এরপর প্রথম ও দ্বিতীয় নির্বাচনে কে প্রথম হবে, দেখার জন্যও দর্শককে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। জয়পুরহাটের শিক্ষার্থীরা অনেক কঠিন বানানও সহজে বলে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছিল। সেরা বানানবীর নির্বাচন করতে নির্বাচকের নির্দিষ্ট সীমিত সংখ্যক হাতে রাখা প্রশ্নও শেষ হয়ে আসছিল।