বানিয়াচং বিএনপির নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদকে হত্যার চেষ্টার অভিযোগ এনে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। গতকাল বুধবার খালেদ আহমেদের ভাই কাউসার উদ্দিন আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন। বিচারক সায়েদ মাহবুবুল আলম শুনানি শেষে অভিযোগ গ্রহণ করে মামলা রুজু করার জন্য বানিয়াচং থানাকে নির্দেশ দেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ১ আগস্ট বানিয়াচং জনাব আলী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদের ওপর আক্রমণ চালায় এবং তাঁকে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় খালেদ আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন।