বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কেন্দুয়াবহ গ্রামে গতকাল শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, ওই গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম খান ও একই গ্রামের হবিব মিয়ার মধ্যে নির্বাচন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকালে নজরুলের বাড়ি ঘেরাও করেন প্রতিপক্ষ হবিবের লোকজন। এ সময় হবিবের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে নজরুলের বাবা আবদুর রউফ (৬০) বর্শার আঘাতে গুরুতর আহত হন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার এসআই জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।