বানিয়াচংয়ে জমি নিয়ে দুই পক্ষে সংঘর্ষে আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ের কুমারী দুর্গাপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি জমি নিয়ে কুমারী দুর্গাপুর গ্রামের জাফর আলী ও সাবেক ইউপি সদস্য তাজুল ইসলামের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত শুক্রবার সকালে তাজুল ইসলাম লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে জাফর আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষে শতাধিক লোক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত ইমতিয়াজ আলী, মরতুজ আলী, নুরু মিয়া, ও রাহিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ইন্তাজ আলী, রহিমা খাতুন, গোলজাহার বেগম, রায়হান, মোশারফসহ ৩৭ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।