বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়াপাড়া মহল্লায় গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এলাকায় আধিপত্য বিস্তার ও একটি বিলের ইজারা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে বলে জানা গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নোয়াপাড়া, তকবাজখানী ও রঘুচৌধুরীপাড়া মিলে একটি পঞ্চায়েতি ছান্দ (ফেডারেল মহল্লা)। এ ছান্দের সর্দার আবদুল জলিল মিয়া। মহল্লার দুম্বন বিল ইজারা দেওয়াকে কেন্দ্র করে নোয়াপাড়া মহল্লার প্রভাবশালী আবদুস সালাম মিয়ার সঙ্গে তাঁর বিরোধ চলছে। গতকাল দুপুরে সালাম মিয়া লোকজন নিয়ে আবদুল জলিল সর্দারের বাড়িতে হামলা চালান। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে প্রায় ৫০ জন আহত হয়।