বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগল চুরিকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার বরইউড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকাবাসী জানান, গতকাল ভোর থেকে বরইউড়ি গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা চলে এই সংঘর্ষ।আহত ব্যক্তিদের মধ্যে চান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আল কাদির, কালাম, সুফি, লাল মিয়া, শাহনূর, মিয়া হোসেন, শাকিল, ইনছান, আল তাবীর, হাকিম, নজমুল, আমির হোসেন, ছানু, আজিজ, সোহেল, পাভেল, মোজন, বাবলু ও গেদু মিয়াকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় এক মাস আগে বরইউড়ি গ্রামের জাহের আলীর একটি ছাগল চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের আমির আলীর অনুসারীদের সন্দেহ করেন জাহের আলী। এ ব্যাপারে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলাও করেন। এর জের ধরে এক পক্ষ আরেক পক্ষকে বুধবার সকালে লড়াইয়ের আহ্বান জানায়। স্থানীয়ভাবে বিষয়টি ‘সাজের মাইর’ (ঘোষণা দিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া) নামে পরিচিত।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।