বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের মন্নর আলী ও ফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ টেঁটা ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহত ব্যক্তিদের মধ্যে ২১ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।