বানিয়াচংয়ে প্রতিবেশীর ঘুষিতে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধমারগাঁও গ্রামে গতকাল বুধবার শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ঘুষিতে অরশদ আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।বানিয়াচং থানার পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে অরশদ আলী ও প্রতিবেশী আশিক মিয়ার পরিবারের শিশুদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে অরশদ ও আশিকের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আশিকের কিল-ঘুষিতে অরশদ মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, পুলিশ অরশদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।