বানিয়াচংয়ে সংঘর্ষ নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কদমপুর গ্রামে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষে খালেদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বর্ণনা অনুযায়ী, আধিপত্য বিস্তার নিয়ে কদমপুর গ্রামের আবদুল আলীম ও ইয়াউর মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল দুপুরে গ্রামের একটি মসজিদের সামনের সড়কে গতিরোধক স্থাপনকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খালেদসহ (৫০) আটজন আহত হন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে খালেদের মৃত্যু হয়। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।