বানিয়াচংয়ে ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার লামাপাড়া গ্রাম ও গ্যানিংগঞ্জ বাজারে এ দুটি পৃথক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লামাপাড়া গ্রামে রাত ১০টায় প্রতিবেশী দুই চাচাতো ভাই মুহিউদ্দিন ও মুইনুদ্দিনকে মারধর করে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু মুসার লোকজন। গুরুতর আহত মুহিউদ্দিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও মুইনুদ্দিনকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল পাঁচটায় গ্যানিংগঞ্জ বাজারে একই ইউপির নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোয়াজ্জেম হোসেন ও তাঁর সমর্থকেরা নির্বাচনে পরাজিত সদস্য পদপ্রার্থী কামাল মিয়াসহ আটজনকে পিটিয়ে আহত করেছেন। শেখ মোয়াজ্জেম হোসেন মারধরের অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি।