বানিয়াচংয়ে ১২টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের আদর্শ বাজারে আগুনে ১২টি দোকানের মালামাল পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, আগুনে নগদ টাকাসহ অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী সানাউরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তে আশপাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তোফাজ্জল হোসেন প্রথম আলোকে জানান, আগুন লাগার পর পরই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। এতে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়।