বানিয়াচংয়ের পুকুরটির ভরাট বন্ধের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পুকুরটি ভরাটের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
পাশাপাশি যতটুকু ভরাট করা হয়েছে তা নিজ দায়িত্বে অপসারণ করতেও চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) বি এম মশিউর রহমান। গত বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা বি এম মশিউর রহমান বলেন, শুধু মাটি ভরাট বন্ধের নির্দেশই নয়; দৃষ্টিনন্দন এ পুকুরটি রক্ষায় এর চারপাশে দেয়াল নির্মাণ এবং পাশ দিয়ে যাওয়া রাস্তাটি সংস্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) জমিতে ৩৫ শতক আয়তনের এই পুকুরটি পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সম্প্রতি ভরাট করা শুরু করেন।
এ বিষয়ে ৫ আগস্ট প্রথম আলোয় ‘সরকারি অনুদানে পুকুর ভরাট’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এ পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি মশিউর রহমানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।