বানিয়াচংয়ের রত্না নদী প্রভাবশালীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচংয়ের উন্মুক্ত রত্না নদী প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়েছেন। ফলে এ নদীতে মাছ ধরতে পারছেন না জেলে ও সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন অবগত থাকলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে জেলে সম্প্রদায় ও এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছেন। উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলার দীর্ঘতম রত্না নদীকে চার ভাগে ভাগ করা হয়েছে। রত্না-১, রত্না-২, রত্না-৩ ও রত্না-৪। এর মধ্যে উজানের রত্না-১ অংশকে বদ্ধ জলাশয় দেখিয়ে ইজারা (লিজ) দেওয়া হয়েছে। রত্না-২ মাছের অভয়াশ্রম। রত্না-৩ ও ৪ অংশকে উন্মুক্ত জলাশয় হিসেবে ঘোষণা করা হয়েছে। সরেজমিনে উন্মুক্ত রত্না অংশে দেখা যায়, প্রতাপপুর গ্রামের পশ্চিম প্রান্ত থেকে সুনামপুর গ্রাম, মন্দরী গ্রাম পার হয়ে পশ্চিম ভাগ গ্রামের পূর্ব প্রান্ত পর্যন্ত প্রায় পঁাচ কিলোমিটার এলাকায় মাছের চাষ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। উলি্লখিত অংশে জাল, বঁাশ, কুচুরিপানা-গাছের ডালপালা দিয়ে প্রায় অর্ধশতাধিক ঘের সৃষ্টি করে মাছ ধরছেন মন্দরী গ্রামের নূরুল হক, অমৃত খঁা, শামিম মিয়ারা। কিন্তু জেলে ও সাধারণ মানুষ মাছ ধরতে পারছেন না।এলাকাবাসী জানান, নদীর উন্মুক্ত অংশে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যুগ যুগ ধরে মাছ শিকার করছিলেন। চলতি মেৌসুমে এলাকাবাসী মাছ ধরতে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের বাধার মুখে পড়ছেন। অবৈধভাবে মাছ চাষকারী প্রভাবশালী ব্যক্তিদের লাঠিয়াল বাহিনীর মারধরের শিকার হয়ে তঁারা জাল, পলো ও বড়শি জমা দিয়ে আসতে বাধ্য হচ্ছেন। ওই নদীতে মাছ ধরতে গিয়ে নির্যাতনের শিকার প্রথম রেখ, ছিলাপাঞ্জা, জাতুকর্ণ পাড়া, যাত্রাপাশা, তারাসই, পাঠানটুলা, বাসিয়াপাড়া, ইসলামপুর, দোয়াখানী, পাড়াগঁাও, বানেশ্বর বিশ্বাসের পাড়া, লামাপাড়া, এড়ালিয়া পাড়া, মাদারিটুলা, নন্দীপাড়া, মাইজের মহল্লা, মিয়াখানী গ্রামসহ বেশ কিছু গ্রামের জেলে ও সাধারণ মানুষ গত ৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে ২০১২ সালের ২৯ নভেম্বরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ ব্যাপারে অভিযোগ দেন। সভায় ওই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সদ্ধিান্ত হয়। কিন্তু এখনো আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়নি।দক্ষিণ যাত্রাপাশা গ্রামের সাবেক ফুটবল খেলোয়াড় তোতা মিয়া বলেন, Èযুগ যুগ ধরে রত্না নদী থেকে মাছ ধরে আসছি। আমাদের কেউ বাধা দেয়নি। বর্তমানে মন্দরী গ্রামের আট-দশজন প্রভাবশালীর বাধার কারণে কয়েকটি গ্রামের মানুষ ও জেলেরা মাছ ধরতে পারছেন না। জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন সবই জানেন।'ওয়াহাব মিয়া নামের এক গ্রামবাসী বলেন, Èতারা (প্রভাবশালীরা) লাখ লাখ টাকার মাছ ধরলেও আমরা সাধারণ মানুষ মাছ ধরতে পারি না। মাছ ধরতে গেলেই আমাদের মারধর করা হয়।' এ ব্যাপারে কথা বলার জন্য চষ্টো করেও মন্দরী গ্রামের নূরুল হক, অমৃত খঁা, শামিম মিয়াকে পাওয়া যায়নি। তবে একই গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন জানান, মন্দরী শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য এলাকাবাসী টাকার বিনিময়ে কয়েকজনকে নদীতে মাছ ধরার সুযোগ দিয়েছে।মন্দরী শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, Èকোনো খাত থেকে গ্রামবাসী ৫০ হাজার টাকা স্কুলে দিয়েছে তা জানি না।'ইউএনওর দায়িত্ব পালনকারী সহকারী কমিশনার (ভূমি) শফি উল্লা বলেন, অবৈধ ঘের উচ্ছেদ করে শিগগিরই নদীটিকে দখলমুক্ত করা হবে।