বানিয়াস আদিবাসীরা নিজ জমি থেকে উৎখাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ পাশে মালাঙ্গা গ্রামের নয় একর ৯৬ শতাংশ জমিতে বসবাস করত ১১০টি বানিয়াস আদিবাসী পরিবার। ২০ বছর আগে মহাসড়ক-সংলগ্ন এই জায়গার ওপর নজর পরে প্রভাবশালী এক ব্যক্তির। আর ১৫ বছরের মধ্যে নিজ ভূমি থেকে উৎখাত হয়ে যায় সব আদিবাসী। আদিবাসীদের ওই জায়গার এখনকার মালিক রোকনউদ্দীন বিশ্বাস। তবে রোকন বিশ্বাস দাবি করেন, আদিবাসীদের সঙ্গে তিনি জমির এওয়াজবদল করেছেন। এরা পুনর্বাসিত হয়ে আগের চেয়ে অনেক ভালো আছে। তাদের সঙ্গে তিনি প্রতারণা করেননি। কানাইপুর ইউপির চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, আদিবাসীরা জমি ফেরত পাওয়ার জন্য আন্দোলন করলে তিনি তাদের সমর্থন দেবেন।