বানোয়াট তথ্য দিয়েছেন সাবেক মেয়র ও বিশিষ্টজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন সাবেক মেয়র ও বিশিষ্টজনেরা মিথ্যা ও বানোয়াট তথ্য-উপাত্ত উপস্থাপন করে নাগরিকদের বিভ্রান্ত করার অপপ্রয়াসে লিপ্ত বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ফিরোজ শাহ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ অভিযোগ করেন।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরবাসীর দেওয়া পৌরকরের ওপর ভিত্তি করে সিটি করপোরেশনের সেবা নিশ্চিত করা হয়। কিন্তু নানামুখী ষড়যন্ত্রের কারণে পৌরকর আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রয়াস চলছে বলে মন্তব্য করেন মেয়র।
সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, কাউন্সিলর আবিদা আজাদ প্রমুখ।