বান্দরবান জেলা বিএনপির সম্মেলন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের জেলা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। ১০ নভেম্বর এ সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার। তিনি বলেন, ১০ নভেম্বর লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। সে কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে।
এদিকে জেলা বিএনপির কাউন্সিলের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত মঙ্গলবার। দলীয় নেতারা বলেছেন, সভাপতি পদে সাচিংপ্রু জেরি (বর্তমান সভাপতি), সাধারণ সম্পাদক পদে কাজী মহতুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম ছাড়া কেউ মনোনয়নপত্র জমা দেননি। প্রতিদ্বন্দ্বী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী তাঁরা নির্বাচিত হবেন বলে মহতুল হোসেন জানিয়েছেন।
জেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল ও সম্মেলন ২০০৯ সালে হয়।