প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার গতকাল রোববারের খেলায় জয় লাভ করেছে বান্দরবান জেলা দল। তারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলকে। বিজয়ী দলের আরিফ, জনি ও জাফর ইকবাল গোল করেন। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জনি। পুরস্কার বিতরণ করেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফিরোজ আলম, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন ও কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আমিন।