বান্দরবান সদর ও আলীকদমের পাঁচ ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সদর উপজেলার একটি ও আলীকদমের চারটি ইউনিয়ন পরিষদে গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি ভোটকেন্দ্রে সরকারি দলের লোকজন প্রভাব খাটানোর চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
গতকাল সকাল থেকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলেছে। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে এ চিত্র পাল্টাতে থাকে। বেলা দেড়টায় ভোকেশনাল টেক্সটাইল স্কুল কেন্দ্রে গিয়ে ভোটারের দেখা পাওয়া যায়নি।
রিটার্নিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে আলীকদম সদর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।