বান্দরবানে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সদর উপজেলার উজি হেডম্যানপাড়ায় গতকাল রোববার দেশি বন্দুক ও গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মিয়ানমারের আরাকান প্রদেশের মংডু এলাকার মো. শাকিল ও নুরুস সালাম। পুলিশ জানায়, গতকাল সকালে উজি হেডম্যানপাড়ায় দুই রোহিঙ্গা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ সকাল ১০টার দিকে সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক ও দুটি গুলি পাওয়া যায়।