বান্দরবানে এম এন লারমার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রভাতফেরি, সঞ্চরণসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০টায় জেএসএসের মধ্যমপাড়ার জেলা কার্যালয়ে সঞ্চরণসভার আয়োজন করা হয়। সংগঠনের বান্দরবান উপজেলা শাখার সভাপতি উশৈচিং মারমার সভাপতিত্বে আয়োজিত সঞ্চরণসভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা, জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। আরও বক্তব্য দেন ক্যবা মং মারমা, মহিলা সমিতির সভানেত্রী ওয়াইচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান কলেজ শাখার সভাপতি অজিত তঞ্চঙ্গ্যা প্রমুখ।