বান্দরবানে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের করুণাপুর বনবিহারে ১২তম কঠিন চীবর দান উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে বিহার প্রাঙ্গণে হাজারো নারী-পুরুষ ভিড় জমান। ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা বের করে তাতে রং করা, চীবর
(ভিক্ষুদের পরনের কাপড়) বুনন ও সেলাই করে ভিক্ষু সংঘকে দেওয়াই কঠিন চীবর দান। বৌদ্ধধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এটি দানশ্রেষ্ঠ।
কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা।
কঠিন চীবর দান উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বিমল শান্তি চাকমা বলেন, গত বৃহস্পতিবার বেলা দুইটায় ঐতিহ্যবাহী চরকায় সুতা কাটার মধ্য দিয়ে শুরু হওয়া কঠিন চীবর দানের আয়োজন গতকাল বেলা দুইটায় শেষ হয়েছে। এ সময়ের মধ্যে সুতাকাটা,
রংকরণ, নলিতে সুতা ভরা, কোমরতাঁতে চীবর বুনন ও সেলাই করার কাজে শতাধিক নারী অংশগ্রহণ করেছেন। বিকেলে বুনন করা
চীবর ভিক্ষুসংঘকে দান ও উৎসর্গ করা হয়।