বান্দরবানে কাল ভাষা প্রতিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার বান্দরবানে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবের আসর বসছে। বান্দরবান কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দেশের বরেণ্য কবি-সাহিত্যিক ও ভাষাবিদেরা উপস্থিত থাকবেন। উৎসবে অংশ নেওয়ার জন্য বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ছাত্রছাত্রী নিবন্ধন করেছে।
বান্দরবানে এবারই প্রথম ভাষা প্রতিযোগের আসর বসছে। সকাল নয়টায় উৎসব উদ্বোধন করবেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
ভাষা প্রতিযোগে ৪০ মিনিটের লিখিত পরীক্ষা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ভাষাবিদদের কাছে বাংলা ভাষার উদ্ভব, বিকাশ-বিবর্তন, বর্তমান অবস্থাসহ যেকোনো ধরনের প্রশ্ন করার সুযোগ পাবে। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর প্রমুখ। উৎসব আয়োজনে সহযোগিতা দেবে প্রথম আলো বন্ধুসভা এবং কালেক্টরেট স্কুলের শিক্ষক-কর্মচারীরা।
ভাষা প্রতিযোগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজয়ী ৬০ জন ঢাকায় জাতীয় আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবে।