বান্দরবানে কালোবাজারে বিক্রি সন্দেহে দুস্থদের চালসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের চালের বাজারে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে একটি দোকান থেকে ৫৬ বস্তা চাল ও ৯২টি চালের খালি বস্তাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত চাল দুস্থ জনগোষ্ঠীর খাদ্য সংস্থানের (ভিজিএফ) জন্য বরাদ্দ দেওয়ার পর কালোবাজারে বিক্রি হয়েছিল বলে নির্বাহী হাকিম শামীম হোসেন জানান। প্রত্যক্ষদর্শী ও চালের বাজারের ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে আটটার দিকে পুলিশ নিয়ে নির্বাহী হাকিম শামীম হোসেন চালের বাজারে এসে রতন বড়ুয়ার দোকানে তল্লাশি চালান। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, তল্লাশির সময় খাদ্য অধিদপ্তরের জন্য সিলমোহরযুক্ত প্রায় তিন টন চাল এবং প্রায় সাড়ে চার টন চালের খালি বস্তা পাওয়া গেছে। এ সময় রতন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন বড়ুয়া জানান, তিনি বান্দরবান সদর ইউনিয়ন ও রাজবিলা ইউনিয়ন থেকে আটক করা চালগুলো কিনেছেন। তবে ভিজিএফ না কি কাবিখার চাল, তিনি জানেন না। বান্দরবান সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মোহামঞ্চদ আলমগীর আটক চাল সম্পর্কে কোনো কিছু জানাতে পারেননি।