বান্দরবানে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ডলুঝিরি গ্রামে গতকাল সোমবার গাছ থেকে পড়ে সুফিয়া বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ডলুঝিরি গ্রামের মোহাম্মদ খলিলের স্ত্রী। ঘটনায় সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) এম শামীম আহমেদ প্রথম আলোকে জানান, জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য দুই সন্তানের জননী সুফিয়া বেগম সকালে বাড়ির পাশের একটি উঁচু গাছে ওঠেন। এ সময় পা পিছলে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।