বান্দরবানে জনসংহতির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুর পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বান্দরবানের রুমা উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জনসংহতি সমিতি (জেএসএস)। সমাবেশ থেকে জেএসএস নেতারা অবিলম্বে অগ্নিসংযোগকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
সকাল ১০টায় উপজেলার রুমা বাজার এলাকায় জেএসএস নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা উপজেলা পরিষদের প্রাঙ্গণ পর্যন্ত ঘুরে এসে দলীয় কার্যালয় এলাকায় সমাবেশ করেন।
জেএসএস রুমা উপজেলার সভাপতি লুপ্রু মারমার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেএসএস বান্দরবান জেলার সহসভাপতি ও রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা। আরও বক্তব্য দেন যুব সমিতির জেলা সদস্য উক্যসিং মারমা, রুমা উপজেলা জেএসএসের সাধারণ সম্পাদক মংমংসিং মারমা প্রমুখ।
বক্তারা বলেন, লংগদুতে পাহাড়িদের চারটি পাড়ায় দুই শতাধিক ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা যাতে না হয়, সেই জন্য জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।