বান্দরবানে জামায়াতের আমির আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জামায়াতে ইসলামীর জেলা আমির আবদুস সালাম আজাদকে আজ শনিবার আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে বলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান।

জামায়াতের জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, জেলা আমির দুপুরের খাবার খেয়ে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে কী অভিযোগ বা কেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু জানায়নি পুলিশ।

বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ বলেন, ২৩ অক্টোবর নাশকতা পরিকল্পনার গোপন বৈঠকের সময় জামায়াত ও শিবিরের ৪২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই গোপন বৈঠকের মূল পরিকল্পনাকারী আবদুস সালাম আজাদ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে।