বান্দরবানে দুই দিনে ২০ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত দুই দিনে গ্রেপ্তার হওয়া মিয়ানমারের ২০ জন রোহিঙ্গার মধ্যে আটজনকে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। গত শনি ও রোববার যথাক্রমে বান্দরবান সদর থেকে ১২ ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। বান্দরবান সদর থেকে গ্রেপ্তারকৃতদের রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, শনিবার জেলা শহরের মেঘলা পর্যটন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরার সময় পুলিশ ১২ জন রোহিঙ্গাকে আটক করে। এরা সবাই টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মাস খানেক আগে বান্দরবানে ঢুকেছে।বান্দরবান সদর থানার উপপরিদর্শক খন্দকার ইব্রাহিম বলেন, গ্রেপ্তার হওয়া সবাই দিনমজুর। তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে কাজের খোঁজে এ দেশে ঢুকেছে। তাদের সবার বাড়ি আরাকান প্রদেশের মংডু ও বুচিডং এলাকায় বলে জানা গেছে। অনুপ্রবেশ আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।নাইক্ষ্যংছড়ি থানার উপপরিদর্শক আবুল কালাম জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা বাজার থেকে রোববার আট রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করা হয়। এরাও কাজের সন্ধানে অবৈধ পথে এ দেশে ঢুকেছে। বাজারে ঘোরাফেরার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধেও অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।