বান্দরবানে দুটি বিহারে কঠিন চীবরদান উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রামজাদি ও করুণাপুর বৌদ্ধবিহারে গতকাল বৃহস্পতিবার থেকে বৌদ্ধধর্মাবলম্বীদের কঠিন চীবরদান উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে দুটি বৌদ্ধবিহার হাজারো পুণ্যার্থীর মিলনমেলায় পরিণত হয়েছে। দুই দিনের উৎসব আজ শুক্রবার ভিক্ষুদের চীবরদান ও উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে।বালাঘাটা ব্রিগেড-সংলগ্ন চিত্রসেন বৈদ্যপাড়া করুণাপুর বনবিহারের বিহার অধ্যক্ষ ধর্মতীর্য ভিক্ষু বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা উৎপাদন এবং সুতা থেকে কাপড় বুননের পর সেলাই করে ভিক্ষু সংঘকে (বৌদ্ধভিক্ষুদের) দান করাকে কঠিন চীবরদান উৎসব বলা হয়। গৌতম বুদ্ধের নির্বাণ লাভের আগে বর্ষাবাস পালনকারী ভিক্ষু সংঘকে দায়িকা (যিনি দান করেন) বিশাখা এ রকম চীবরদানের মাধ্যমে প্রথম কঠিন চীবরদানের প্রচলন করেছিলেন। বৌদ্ধধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চীবরদানই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান। এ জন্য এটিকে দানোত্তম বলা হয়।রামজাদি বিহারে দুপুরে ও করুণাপুর বিহারে রাতে চীবর (ভিক্ষুদের পরনের কাপড়) বুননের কাজ শুরু হয়।