বান্দরবানে দেয়াল ধসে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে বৃষ্টিপাতে ঘরের দেয়াল ধসে গত রোববার রাতে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন।
ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম বলেন, ফাইতং ইউনিয়নের খেদারবান পাড়ার আলাউদ্দিনের (৫০) মাটির ঘরটির নির্মাণ শেষ না হওয়ায় তিনি একপাশে ছাদ দিয়ে থাকতেন।
রাতে বৃষ্টিপাতে মাটির দেয়াল আলাউদ্দিন ও স্ত্রী মোশরেফা বেগমের (৪২) ওপর ধসে পড়ে। মোশরেফাকে আহত এবং আলাউদ্দিনকে মৃত অবস্থায় মাটির নিচ থেকে উদ্ধার করা হয়।