বান্দরবানে নারীর ওপর সহিংসতা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে গত বছরের চেয়ে এ বছরে নারীর ওপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। মানবাধিকার কমিশনের কাছে গত বছর ৩৩টি ঘটনার অভিযোগ পাওয়া গেলেও এ বছর গতকাল সোমবার পর্যন্ত প্রাপ্ত ৪৫টি অভিযোগের প্রায় সব কটি ঘটনারই কোনো না কোনোভাবে সত্যতা পাওয়া গেছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ও সভা শেষে মানবাধিকার কমিশনের নেতারা এ তথ্য জানিয়েছেন। তৈমু ও মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, শিশুদের জন্য ক্ষতিকারক গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের ইটের ভাটা অবিলম্বে বন্ধ, বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি জানান। জেলা শহরের মিইমা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনরের জেলা সভানেত্রী ডনাইপ্রু নেলী। প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া। আরও বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচ প্রু মাস্টার, আদিবাসী ফোরামের জেলা সভাপতি মংমং চাক, ম্রো সামাজিক কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো, মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন, মানবাধিকার আইনজীবী বাসিং থোয়াই মারমা, তৈমুর নির্বাহী পরিচালক দিনেন্দ্র ত্রিপুরা প্রমুখ।