বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সকালে প্রেসক্লাব মিলনায়তন থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান জাবেদ রেজা, প্রেসক্লাবের সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক মিনারুল হক।
প্রতিমন্ত্রী বলেন, শহরকে পরিচ্ছন্ন করার ব্যাপারে পৌরসভাকে সচেষ্ট থাকতে হবে।