বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) গতকাল সোমবার উচ্চশিক্ষায় ৫ শতাংশ শিক্ষা কোটা বৃদ্ধি, আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ পাঁচ দফা দাবিতে সমাবেশ ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে বান্দরবান সরকারি কলেজ শাখা পিসিপির সভাপতি অংক্যচিং মারমা সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মংস্তু মারমা, জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যলাল চাকমা, সাংগঠনিক সম্পাদক উবাসিং মারমা, কারিগরি স্কুল ও কলেজ শাখার সভাপতি মুকুল চাকমা, সাইংথোয়াই মারমা, সুজয় চাকমা প্রমুখ।বক্তারা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী উচ্চশিক্ষা ও চাকরিতে নিয়োগে ৫ শতাংশ আদিবাসী কোটা সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু সরকারিভাবে এখনো কোটা সংরক্ষণের ব্যাপারে কোনো নীতিমালা না করায় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোনো কোনো ক্ষেত্রে ১ শতাংশ কোটাও পূরণ করা হচ্ছে না।রোয়াংছড়িতে সমাবেশ: রোয়াংছড়ি উপজেলা শহরের রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষকের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের ব্যানারে আয়োজিত সমাবেশে আগামী এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগ দেওয়া না হলে লাগাতার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি ডাকা হবে বলেও সমাবেশ থেকে হুমকি দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে সমাবেশে সভাপতিণত্ব করেন অভিভাবক কমলসেন তঞ্চঙ্গ্যা। আরও বক্তব্য দেন রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চাহ্লামং মারমা, মংসাথোয়াই মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা প্রমুখ।