বান্দরবানে পুলিশ লাইন বিদ্যালয় প্রতিষ্ঠায় ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের বালাঘাটায় পুলিশ লাইন বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গতকাল শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিদ্যালয়টির ভিত্তি নির্মাণের জন্য জেলা পরিষদ প্রাথমিকভাবে সাত লাখ টাকা দিয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে তিনতলাবিশিষ্ট বিদ্যালয়টি নির্মাণে মোট কত টাকা ব্যয় হবে তা জানানো হয়নি।গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল ইসলাম, ডিজিএফআইয়ের উপপরিচালক মেজর অমিত হাসান প্রমুখ। পুলিশের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বালাঘাটা পুলিশ লাইন ও থানাসহ জেলা শহরের প্রায় এক হাজারের মতো পুলিশের কনস্টেবল ও কর্মকর্তা-কর্মচারী থাকেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য পরিবার নিয়ে থাকেন।