বান্দরবানে পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে জেলা পরিষদ প্রাঙ্গণে গড়ে ওঠা জেলার একমাত্র তৈরি পোশাক কারখানা লুম্বিনীর নিটিং শাখার শ্রমিকেরা গতকাল বুধবার কর্মবিরতি পালন করেছেন। বেতন বৃদ্ধি, কাজের নিশ্চয়তার দাবিতে কর্মসূচি পালনকারী শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করলেও কোনো মীমাংসা ছাড়া শেষ হয়েছে। তবে আজ বৃহস্পতিবার আবারও বৈঠক হবে বলে উভয় পক্ষ জানিয়েছে।সংশ্লিষ্ট একাধিক সূত্রের বক্তব্যমতে জানা যায়, শ্রমিকেরা কর্মস্থলে এলেও সকাল থেকে কারখানার মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করতে থাকেন। নিটিং অপারেটর ইউনুছ ও আক্তার হোসেন জানান, বেতন বাড়ানোর দাবিতে গত মাসেও তাঁরা আন্দোলন করেছিলেন। মালিকপক্ষ তখন যে বেতন বাড়িয়েছে, আকস্মিকভাবে গত মঙ্গলবার এক নোটিশে তা আবার কমিয়ে দিয়েছে।