বান্দরবানে প্রথম কেব্ল কার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্সে গত রোববার কেব্ল কার চালু করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর এর উদ্বোধন করেন।জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে ও একটি বেসরকারি পর্যটন সংস্থার সহযোগিতায় মেঘলা পর্যটন কমপ্লেক্সে রোপওয়ের মতো কেব্লওয়ে নির্মাণ করা হয়। মাত্র ৫০০ ফুট দূরত্বের এ কেব্লওয়েতে পাঁচজনের ধারণ ক্ষমতাসম্পন্ন কেব্ল কার সংযোজন করা হয়েছে। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ৬৯ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান প্রমুখ।