বান্দরবানে প্রবারণায় 'মহামঙ্গল রথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসবে গতকাল সোমবার রাতে জেলা শহরে ‘মহামঙ্গল রথ’ টানা হয়েছে। সন্ধ্যায় জেলা শহরের রাজবাড়ি মাঠ থেকে গানের সুরে সুরে রথ টানা হয়। রথ টানার সঙ্গে সঙ্গে আকাশে ওড়ানো হয় ফানুস। ফোটানো হয় আতশবাজি।

রথটি রাজার মাঠ, প্রু আবাসিকা মোড় হয়ে মধ্যমপাড়ার মারমা বাজার, জুম্মমোড় ও উজানীপাড়ার দিকে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় হাজারো মানুষ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সবার জন্য শান্তি ও মঙ্গল কামনা করেন।

বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মং নু চিং মারমা বলেন, মারমারা বিশ্বাস করেন মঙ্গল রথ দর্শন করলে পুণ্য লাভ হয়। উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক কো কো চিং মারমা বলেন, রথটি শঙ্খ নদে বিসর্জন দেওয়া হবে।