বান্দরবানে প্রশাসনের বিরুদ্ধে করচুপির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা বিএনপি অভিযোগ করেছে, বান্দরবান পৌরসভায় মনোনয়ন বাছাইয়ে কারচুপি করেছে প্রশাসন। তারা কারচুপি করে বিএনপির কাউন্সিলর পদপ্রার্থীদের প্রার্থিতা বাতিল করে দিয়েছে। এ অবস্থায় বান্দরবানে নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, অবিলম্বে সে ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত রোববার দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।বান্দরবান বাজারের জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাম্যাচিং মারমা। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা আজিজুর রহমান, আবদুল মাবুদ, নজরুল ইসলাম, সাবেকুর রহমান প্রমুখ। জেলা প্রশাসক ও মনোনয়ন বাছাইয়ের আপিল কর্তৃপক্ষ গত শনিবার চারজন কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। বিএনপির দাবি, এঁদের মধ্যে একজন ছাড়া বাকি তিনজনই তাদের দলের। প্রশাসন পক্ষপাতিত্ব করেই তাঁদের মনোনয়ন বাতিল করেছে। তবে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। যার যে রকম দলিল পাওয়া গেছে, সেভাবেই আপিল খারিজ অথবা গ্রহণ করা হয়েছে।