বান্দরবানে প্রসন্ন তঞ্চঙ্গ্যার ফলাফল প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা (টেবিল ঘড়ি) নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করেছেন।
গতকাল সোমবার এক সংবাদ সমেঞ্চলনে তিনি ৪৩টি কেন্দ্রে ভোট জালিয়াতি, তাঁর এজেন্টদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নিয়ে কারচুপি ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের ব্যবহারের অভিযোগ করেছেন।
নিউ গুলশানে নিজস্ব বাসভবনে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, নির্বাচন কমিশন ও সরকারের কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও নির্বাচন অনুষ্ঠানের দিনে বান্দরবানে মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। মূলত ভোটকেন্দ্র দখল ও নিরাপদে জাল ভোট দিয়ে বিশেষ কোনো প্রার্থীকে জিতিয়ে নেওয়ার জন্য মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা গত রোববার রাতে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। মুঠোফোন নেটওয়ার্ক বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে পারেননি বলে তিনি জানিয়েছেন।
সংবাদ সমেঞ্চলনে প্রসন্ন কান্তি বলেন, লামা উপজেলায় ২৩টি, নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৫টি, আলীকদমে চারটি, বান্দরবান পৌরসভায় চারটি ও বান্দরবান সদর উপজেলায় একটি কেন্দ্র দখল করে বীর বাহাদুরের নেতা-কর্মীরা জাল ভোট দিয়েছেন। এ জন্য ওই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির সঙ্গে ভোট পড়ার হারের কোনো সংগতি নেই।
প্রসন্ন বলেন, জোর করে স্বাক্ষর নিয়ে তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তারপর ওই সব কেন্দ্রে অবাধে জাল ভোটের উৎসব চলে। এ সময় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের অসহায় অবস্থায় জিমিঞ্চ করে রাখা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার ফলাফল প্রত্যাখ্যানের লিখিত অভিযোগের কথা নিশ্চিত করে বলেন, ‘পরাজিত হলে সবাই বিভিন্ন অভিযোগ দাঁড় করান। আমাদের দেশের বাস্তবতায় এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়।’